ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ধর্ষণ ও যৌন হয়রানিতে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এসব ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার বিকল্প নেই।

সোমবার (১২ অক্টোবর) সকালে শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন  শেখ হাসিনার বিচার এবং নির্বাচনের আলাপে হুঁশিয়ারি: নতুন প্রজাতন্ত্র গড়ার আহ্বান সারজিস আলমের

তিনি বলেন, দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও কিছু কিছু ক্ষেত্রে এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির মতো ঘটনায় দ্রুত তদন্ত ও কার্যকর বিচার নিশ্চিত করতে হবে।

সন্তানদের প্রতি খেয়াল রাখাকে অভিভাবকদের দায়িত্ব উল্লেখ করে রাষ্ট্রপতি মেয়েদের ঘরে আটকে রাখার মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, অন্যায়ের শিকার হলে চুপ করে না থেকে প্রশাসনকে জানাতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সব কন্যাশিশুকে মার্শাল আর্ট শেখার পরামর্শ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, নারীদের সাফল্যের সঙ্গে শুধু পরিবার নয়, দেশের স্বার্থও জড়িত।

নিউজটি শেয়ার করুন

ধর্ষণ ও যৌন হয়রানিতে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির

আপডেট সময় ০৪:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এসব ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার বিকল্প নেই।

সোমবার (১২ অক্টোবর) সকালে শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন  শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার