ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 698

ছবি: খবরের কথা

নোয়াখালী সদর উপজেলায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুহুল আমিন (২৩) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রুহুল আমিন সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের মো. আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা ১১টার দিকে কালাদরাপ ইউনিয়নের একটি মাদরাসায় ক্লাস চলাকালীন বিরতির সময় ভুক্তভোগী শিশুটি মাঠে খেলছিল। এ সময় শিক্ষক রুহুল আমিন শিশুটিকে প্রলোভন দেখিয়ে মাদরাসার অফিস কক্ষের পাশের একটি শ্রেণিকক্ষে নিয়ে যান। সেখানে তিনি শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা চালান। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিস্তারিত জানালে পরিবার সুধারাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন  শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

ঘটনার বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

নোয়াখালী সদর উপজেলায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুহুল আমিন (২৩) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রুহুল আমিন সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের মো. আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা ১১টার দিকে কালাদরাপ ইউনিয়নের একটি মাদরাসায় ক্লাস চলাকালীন বিরতির সময় ভুক্তভোগী শিশুটি মাঠে খেলছিল। এ সময় শিক্ষক রুহুল আমিন শিশুটিকে প্রলোভন দেখিয়ে মাদরাসার অফিস কক্ষের পাশের একটি শ্রেণিকক্ষে নিয়ে যান। সেখানে তিনি শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা চালান। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিস্তারিত জানালে পরিবার সুধারাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন  রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাকিস্তানে সাংবাদিক গ্রেপ্তার, উদ্বিগ্ন মানবাধিকার মহল