ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

দিল্লিতে আন্দোলনের মুখপাত্র নেহা বোরা আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 32

ছবি সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রনেত্রী নেহা বোরাকে আটক করেছে পুলিশ। নকশালপন্থি দল সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভানেত্রী তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) দিল্লির আইএনএ এলাকার কাছে বিক্ষোভকারীদের আটক করতে শুরু করে পুলিশ। আইসা নেত্রী নেহা বোরা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে পদযাত্রা শুরুর পর এ ধরপাকড় শুরু হয়।

আরও পড়ুন  চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন

পুলিশি আটকের আশঙ্কায় নেহা বোরা আগেই বিক্ষোভ কর্মসূচি যন্তর মন্তর থেকে সরিয়ে ‘দিল্লি হাট’-এ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’

বিক্ষোভের আগেই আটক একাধিক পরিচিত মুখ

১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা দিল্লিতে জড়ো হন। নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসূচি শুরুর আগেই দিল্লি পুলিশ ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে। পুলিশের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে সিজেপি।

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে আন্দোলনের মুখপাত্র নেহা বোরা আটক

আপডেট সময় ০৪:৩৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রনেত্রী নেহা বোরাকে আটক করেছে পুলিশ। নকশালপন্থি দল সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভানেত্রী তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) দিল্লির আইএনএ এলাকার কাছে বিক্ষোভকারীদের আটক করতে শুরু করে পুলিশ। আইসা নেত্রী নেহা বোরা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে পদযাত্রা শুরুর পর এ ধরপাকড় শুরু হয়।

আরও পড়ুন  পুনর্বহালের দাবিতে আন্দোলনে ১০ হাজার ব্যাংক কর্মী