ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকান কোচকে নিয়োগ দিল বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত দুই বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মাকেতাকে কোচিং স্টাফে যুক্ত করেছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধান কোচ ফিল সিমন্সের সহকারী হিসেবে কাজ করবেন ৪৬ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান কোচ। এর আগে প্রায় দেড় বছর বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ সালাহউদ্দীন। সম্প্রতি তাঁকে হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  মোটরসাইকেলে এসে ছাত্রদল নেতাকে নৃশংসভাবে হত্যা

খেলোয়াড় হিসেবে মাকেতার অভিজ্ঞতা সীমিত। ২০০৭ সালে একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি। তবে কোচিংয়ে তাঁর রয়েছে দুই দশকের বেশি অভিজ্ঞতা। ক্রিকেট সাউথ আফ্রিকার লেভেল-ফোর কোচিং সনদধারী মাকেতা দেশটির ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ, অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ, জাতীয় একাডেমির প্রধান কোচ এবং ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফের সদস্য ছিলেন মাকেতা। দেশটির তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

বাংলাদেশের দায়িত্ব পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মাকেতা। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার জন্য আমি মুখিয়ে আছি।’

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ও দেশটির জাতীয় একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মাকেতা।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকান কোচকে নিয়োগ দিল বাংলাদেশ

আপডেট সময় ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত দুই বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মাকেতাকে কোচিং স্টাফে যুক্ত করেছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধান কোচ ফিল সিমন্সের সহকারী হিসেবে কাজ করবেন ৪৬ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান কোচ। এর আগে প্রায় দেড় বছর বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ সালাহউদ্দীন। সম্প্রতি তাঁকে হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  শীর্ষ সম্মেলনে ড. ইউনূস-মিন অং হ্লাইং বৈঠক: মিয়ানমারের জন্য বাংলাদেশের মানবিক সহায়তার আশ্বাস