ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

খালেদা জিয়াকে স্কলারশিপ উৎসর্গ ছাত্রদল নেতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 57

ছবি সংগৃহীত

চীনের পিকিং ইউনিভার্সিটির ‘ডংফাং স্কলারশিপ’ সম্পন্ন করে দেশে ফিরেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭-এ ১৩তম অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়টির এই কর্মসূচিতে অংশ নিয়ে তিনি অ্যাম্বাসেডরও নির্বাচিত হয়েছেন। দেশে ফিরে নিজের এই স্কলারশিপ বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করার কথা জানিয়েছেন তিনি।

উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত ডংফাং স্কলারশিপে এবার বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন ডা. আউয়াল। এতে ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি অংশ নেন।

আরও পড়ুন  গাজায় গণহত্যার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ: আজ মাঠে নামছে নেতাকর্মীরা

পিকিং ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী প্রত্যক্ষ ভোটে অ্যাম্বাসেডর নির্বাচন করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে অ্যাম্বাসেডর নির্বাচিত হন ডা. তৌহিদুর রহমান আউয়াল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি।

ডা. আউয়াল বলেন, তাঁর এই অর্জন বাংলাদেশের অর্জন। অন্য দেশগুলোর প্রতিনিধিরা একটি করে সার্টিফিকেট পেলেও বাংলাদেশ দুটি সার্টিফিকেট পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পিকিং ইউনিভার্সিটির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির কোড নম্বর ০০১ এবং এটি ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয়টির সঙ্গে চীন ও চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাস ঘনিষ্ঠভাবে যুক্ত বলেও তিনি উল্লেখ করেন।

ডা. আউয়াল জানান, ২০১৮ সাল থেকে পিকিং ইউনিভার্সিটি নিয়মিত ডংফাং স্কলারশিপের আয়োজন করে আসছে। এবার বাংলাদেশ থেকে তাঁকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

নিজের স্কলারশিপ বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করার কথা জানিয়ে ছাত্রদলের এই নেতা বলেন, খালেদা জিয়া পড়ালেখার বিষয়ে সবসময় উৎসাহ দিতেন। তাঁর ভাষ্য, বেগম খালেদা জিয়া জীবন দিয়েছেন, তবুও আপস করেননি এবং এ কারণেই তিনি অনন্য ছিলেন।

এ সময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করেন ডা. আউয়াল।

ডা. তৌহিদুর রহমান আউয়াল দেশে ফেরার পর তাকে বরণ করে নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়াকে স্কলারশিপ উৎসর্গ ছাত্রদল নেতার

আপডেট সময় ১২:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

চীনের পিকিং ইউনিভার্সিটির ‘ডংফাং স্কলারশিপ’ সম্পন্ন করে দেশে ফিরেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭-এ ১৩তম অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়টির এই কর্মসূচিতে অংশ নিয়ে তিনি অ্যাম্বাসেডরও নির্বাচিত হয়েছেন। দেশে ফিরে নিজের এই স্কলারশিপ বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করার কথা জানিয়েছেন তিনি।

উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত ডংফাং স্কলারশিপে এবার বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন ডা. আউয়াল। এতে ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি অংশ নেন।

আরও পড়ুন  বিএনপি, জামায়াত এবং এনসিপি'র তৎপরতায় রাজনীতিতে স্পষ্ট হচ্ছে তিনটি বলয়