ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাইবার সুরক্ষা আইন প্রয়োজন’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 40

ছবি : সংগৃহীত

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইসিটি মন্ত্রণালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  সাভারে শ্রমিকদের বিক্ষোভ: বকেয়া বেতন পরিশোধ না করায় সড়ক অবরোধ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে সাংবাদিকরা যাতে কোনো ধরনের অন্যায় বা হয়রানির শিকার না হন, সে জন্য সুনির্দিষ্ট সুরক্ষাব্যবস্থা বা ‘সেফগার্ড’ রাখার প্রস্তাব এসেছে।

প্রস্তাব অনুযায়ী, কোনো সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা তাঁকে গ্রেপ্তার করতে হলে আগে আদালতের অনুমতি নিতে হবে। এ ছাড়া আপিল নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের বিষয়টিও আলোচনায় রয়েছে।

সামাজিক সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাইবার অপরাধ প্রতিরোধ করা এবং তরুণ সমাজকে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করাই এই আইনের মূল লক্ষ্য। দেশের সংস্কৃতি ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি কার্যকর আইন প্রণয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সাইবার সুরক্ষা আইন পাসের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাড়াহুড়ো করে আইন পাস করা হবে না। এ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা হবে। সংসদের বাইরেও বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে মতামত নেওয়া হবে।

তিনি বলেন, এমন একটি আইন প্রণয়ন করতে চায় সরকার, যার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। বিশেষ করে তরুণ সমাজকে সাইবার অপরাধের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে হবে। সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে, যা সমাজে দ্রুত ছড়িয়ে পড়ছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি ও পারিবারিক বন্ধন অটুট রাখতে হবে। দেশের নিজস্ব সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করতে চায় সরকার।

নিউজটি শেয়ার করুন

‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাইবার সুরক্ষা আইন প্রয়োজন’

আপডেট সময় ০২:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইসিটি মন্ত্রণালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  আজ সর্বদলীয় ও নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছে ভারত সরকার