শিরোনাম :
ডিজেলে প্রতি লিটারে ৯০ টাকা লোকসান: বিপিসি
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:৩৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 28
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেছেন, প্রতি লিটার ডিজেলে সংস্থাটি ৯০ টাকা লোকসান করছে। এ কারণে ডিজেলের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না বলে জানান তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্টার নিউজকে দেওয়া বক্তব্যে বিপিসি চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, প্রতি লিটার ডিজেলে বিপিসির ৯০ টাকা লোকসান হচ্ছে। এই পরিস্থিতিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

























