ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে ইংল্যান্ড।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টম ব্যান্টনের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১২ ওভারেই জয় তুলে নেয় স্বাগতিকরা। ব্যান্টন ২৪ বলে চারটি ছক্কায় অপরাজিত ৫২ রান করেন।

আরও পড়ুন  পাকিস্তানে হারে শুরু লিটনদের, সিরিজে পিছিয়ে বাংলাদেশ

এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা পাওয়ারপ্লেতে ৫৬ রান করে ভালো শুরু করেছিল। তবে ষষ্ঠ ওভারে লিয়াম ডসন পরপর দুই বলে লাহিরু উদারা ও কামিল মিশারাকে ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন পাথুম নিসাঙ্কা।

ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার শেষ ওভারে দুটি উইকেট নেন। ম্যাচসেরা হন লিয়াম ডসন।

এদিকে ১৬ বলে ৩০ রান করার পথে জস বাটলার টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি ইংল্যান্ডের টানা ১৪তম জয়।

আগামী শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ।

নিউজটি শেয়ার করুন

সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড

আপডেট সময় ১২:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬