ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঘরোয়া ক্রিকেটে সাত বছর পর ফিরছেন বাবর আজম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থেকে বেরিয়ে দীর্ঘ সংস্করণের পর ক্রিকেটে নিজেকে নতুন করে প্রস্তুত করে প্রায় সাত বছর পর পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন বাবর আজম।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-ওয়ানে ওয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ওজিডিসিএল) হয়ে খেলবেন তিনি।

বাবর ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে পাকিস্তানে ফিরবেন। পরদিন ওজিডিসিএল দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। তবে প্রথম ম্যাচেই খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। দ্বিতীয় নাকি তৃতীয় ম্যাচ থেকে মাঠে নামবেন, সেই সিদ্ধান্ত বাবর নিজেই নেবেন।

আরও পড়ুন  টালমাটাল পাকিস্তান ক্রিকেট; মিসবাহর পদত্যাগ

২০১৯ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন বাবর। ওই ম্যাচে সেন্ট্রাল পাঞ্জাবকে নেতৃত্ব দিয়ে কায়েদ-ই-আজম ট্রফির শিরোপা জিতেছিলেন তিনি।

টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বাবরের। চার বছর ধরে টেস্টে সেঞ্চুরি নেই তার। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে চার ইনিংসে করেছেন ৮, ৬, ৭ ও ৭৬ রান। ইংল্যান্ডের কাছে পাকিস্তান সিরিজটি ৩-০ ব্যবধানে হেরেছে।

নিউজটি শেয়ার করুন

ঘরোয়া ক্রিকেটে সাত বছর পর ফিরছেন বাবর আজম

আপডেট সময় ১২:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬