ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয়ে নীতি প্রণয়ন ও গবেষণা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে নীতি প্রণয়ন ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় তিনি শিক্ষা ও গবেষণার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সে জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  পহেলা বৈশাখ সম্প্রীতি ও নতুন সম্ভাবনার প্রতীক: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সাক্ষাতে দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজ নিজ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্ট আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠন ও এর মান উন্নয়নে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বিশ্ববিদ্যালয়ে নীতি প্রণয়ন ও গবেষণা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় ০৬:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে নীতি প্রণয়ন ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় তিনি শিক্ষা ও গবেষণার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সে জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি