জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধবিমান
- আপডেট সময় ০৪:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 21
জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। এ তথ্যের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদন অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর রাতে জর্ডানের আল আজরাক এলাকার মুয়াফ্ফাক সালতি বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইরানি হামলায় একটি মার্কিন এ-১০ থান্ডারবোল্ট বিমানের ডানা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আটটি এফ-১৫ যুদ্ধবিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সিবিএসের প্রতিবেদক জেনিফার জ্যাকবস জানান, ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মার্কিন বাহিনী পাল্টা হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই জর্ডানের ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র হামলা হয়। হামলা প্রতিহত করতে ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলে তিনি উল্লেখ করেন।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) জর্ডানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, ইরান থেকে মোট ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে ১৮টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আঘাত হানার আগেই ধ্বংস করা সম্ভব হয়।
বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে বলে দাবি করেছে জর্ডান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য অনুযায়ী, এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়নি।
























