ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রণ জানানোর প্রক্রিয়ায় ঢাকা সন্তুষ্ট না হওয়ায় তিনি সম্মেলনে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি বিষয়টি নিশ্চিত করেন। তবে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  সংসদে নতুন আসন বণ্টন, প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের আয়োজক ভারত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরে নানা আলোচনা চলছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই—ভারতের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে এমন বক্তব্য দেওয়া হয়েছিল।

বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়। তবে বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ভারত।

শেষ পর্যন্ত ওই আমন্ত্রণে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। ফলে ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি যাওয়ার সম্ভাবনা আর থাকছে না।

তবে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ না করলেও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলাদা সফর হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এর মধ্য দিয়ে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে গত কয়েকদিনের অনিশ্চয়তার অবসান হলো।

নিউজটি শেয়ার করুন

ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রণ জানানোর প্রক্রিয়ায় ঢাকা সন্তুষ্ট না হওয়ায় তিনি সম্মেলনে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি বিষয়টি নিশ্চিত করেন। তবে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  পহেলা বৈশাখ সম্প্রীতি ও নতুন সম্ভাবনার প্রতীক: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী