ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 36

ছবি সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুম ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

আরও পড়ুন  বংশালে মধ্যরাতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

জানা গেছে, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে মিনাবাজারের বিপরীতে অবস্থিত এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশাপাশি ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কেউ আহত হওয়ার বা ভবনের ভেতরে কেউ আটকা পড়ার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

আপডেট সময় ১১:৪২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুম ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

আরও পড়ুন  রাজধানীতে ২ দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার