ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম :
আত্মহত্যায় প্ররোচনার মামলায় রংপুরে মেডিকেল শিক্ষার্থী রিমান্ডে জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৯ রাজধানীতে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ৪ ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান মিঞা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী ঢাবির শহীদুল্লাহ হলে নারী হেনস্তা: শিক্ষার্থীদের ভিন্নধর্মী কর্মসূচি লুটপাট-অর্থপাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে সরকার: জোনায়েদ সাকি ‘বাংলাদেশকে আমি ভালোবাসি’, বললেন এমিলিয়ানো মার্টিনেজ কোনো শিশু যেন বাদ না পড়ে, কয়েকদিন চলবে ভিটামিন ‘এ’ কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকার মোতালিব প্লাজায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজার পঞ্চম তলার একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) এবং রুবেল (৪২)।

আরও পড়ুন  মাই টিভির চেয়ারম্যান হত্যা মামলায় গ্রেপ্তার

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মোতালিব প্লাজার একটি দোকানে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

ডিএমপির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৫:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

রাজধানীর শাহবাগ এলাকার মোতালিব প্লাজায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজার পঞ্চম তলার একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) এবং রুবেল (৪২)।

আরও পড়ুন  রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা