ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য

(নিজস্ব প্রতিবেদক)
  • আপডেট সময় ১০:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 216

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৩ বছর বয়সী এক শিশুকে হাত-পা বেঁধে বস্তাবন্দী করে বিলে ডুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন দাদীর বিরুদ্ধে। বুধবার বিকেলে উপজেলার ৩ নং দাইপুকুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামে এই রোমহর্ষক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামের সিয়াম আলীর ৩ বছরের শিশু সন্তান সিয়ামকে আনুমানিক বিকেল ৫টার দিকে কলমুগাড়া বিলের ব্রিজের নিচে নিয়ে যান তার দাদী সেমিয়ারা বেগম। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটিকে বস্তায় ভরে কচুরিপানার নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।

ঐ সময় বিলের ধারে কয়েকজন রাখাল গরু চরাচ্ছিলেন। ঘটনাটি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত খালের দিকে এগিয়ে যান এবং ভাসমান বস্তাটি থেকে জীবিত অবস্থায় শিশু সিয়ামকে উদ্ধার করেন।

আরও পড়ুন  দিল্লিতে উপদেষ্টাকে আটকে দেওয়া অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তীতে উপস্থিত রাখালরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শিশুটির পিতা সিয়াম আলীকে আটক করে থানায় নিয়ে গেছে।

ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঠিক কী কারণে আপন দাদী এই নির্মম ঘটনা ঘটাতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য

আপডেট সময় ১০:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৩ বছর বয়সী এক শিশুকে হাত-পা বেঁধে বস্তাবন্দী করে বিলে ডুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন দাদীর বিরুদ্ধে। বুধবার বিকেলে উপজেলার ৩ নং দাইপুকুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামে এই রোমহর্ষক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামের সিয়াম আলীর ৩ বছরের শিশু সন্তান সিয়ামকে আনুমানিক বিকেল ৫টার দিকে কলমুগাড়া বিলের ব্রিজের নিচে নিয়ে যান তার দাদী সেমিয়ারা বেগম। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটিকে বস্তায় ভরে কচুরিপানার নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।

ঐ সময় বিলের ধারে কয়েকজন রাখাল গরু চরাচ্ছিলেন। ঘটনাটি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত খালের দিকে এগিয়ে যান এবং ভাসমান বস্তাটি থেকে জীবিত অবস্থায় শিশু সিয়ামকে উদ্ধার করেন।

আরও পড়ুন  জাফলং চা বাগান থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ আটক ৪ জন