ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

একীভূত পাঁচ ব্যাংকের আমানত ফেরত: দুই দিনে উঠেছে ৬১০ কোটি টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

অর্থ ফেরতের দ্বিতীয় দিনে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা ৩৬০ কোটি টাকা উত্তোলন করেছেন। এর আগে প্রথম দিনে উত্তোলন করা ২৫০ কোটি টাকাসহ দুই দিনে মোট ৬১০ কোটি টাকা তুলে নিয়েছেন আমানতকারীরা।

আরও পড়ুন  ব্যাংক খালি, রিজার্ভ ঝুঁকিতে: টাকা ছাপিয়েও সামাল দেওয়া কঠিন: পরিকল্পনা উপদেষ্টা

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র স্টার নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রায় ৮ হাজার আমানতকারীকে ৩৬০ কোটি টাকা পরিশোধ করেছে একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। আগের দিন সোমবার (৭ সেপ্টেম্বর) প্রথম দিনে পাঁচ ব্যাংকের প্রায় ৬ হাজার আমানতকারী ২৫০ কোটি টাকা উত্তোলন করেন।

এদিকে মঙ্গলবার আরও ৪০০ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেছেন আমানতকারীরা।

শরীয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে। সম্প্রতি এসব ব্যাংকের দায়িত্ব নতুন ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়।

গত ১ সেপ্টেম্বর থেকে একীভূত পাঁচ ব্যাংকের আমানত ফেরতের জন্য আবেদন গ্রহণ শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক। ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২২১ জন আমানতকারী মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেন।

এর মধ্যে এককালীন পুরো অর্থ উত্তোলনের জন্য আবেদন করেন ২৪ হাজার ৪২৮ জন আমানতকারী। তাদের আবেদনের বিপরীতে অর্থের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৩৮৮ কোটি টাকা।

আমানতকারীদের অর্থ পরিশোধের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির মূলধন থেকে এই অর্থের জোগান দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

একীভূত পাঁচ ব্যাংকের আমানত ফেরত: দুই দিনে উঠেছে ৬১০ কোটি টাকা

আপডেট সময় ১১:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

অর্থ ফেরতের দ্বিতীয় দিনে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা ৩৬০ কোটি টাকা উত্তোলন করেছেন। এর আগে প্রথম দিনে উত্তোলন করা ২৫০ কোটি টাকাসহ দুই দিনে মোট ৬১০ কোটি টাকা তুলে নিয়েছেন আমানতকারীরা।

আরও পড়ুন  ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নতুন অধ্যাদেশ: সরকার নিতে পারবে সাময়িক মালিকানা