ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগ নেতাকর্মীদের দ্বারা হেনস্তার অভিযোগ অভিনেত্রী বাঁধনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 35

ছবি সংগৃহীত

ইতালির মেস্ট্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনার জন্য নিষিদ্ধ কার্যক্রমের আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে দায়ী করেছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওবার্তায় বাঁধন এ অভিযোগ করেন। একই সঙ্গে ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপও প্রকাশ করেন তিনি। সেখানে কয়েকজন ব্যক্তির সঙ্গে তাকে ধস্তাধস্তি করতে দেখা যায়।

আরও পড়ুন  ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

ভিডিওবার্তায় বাঁধন জানান, ভাইয়ের পরিবারকে নিয়ে স্থানীয় একটি পার্কে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। তার মোবাইল ফোনও ছুড়ে ফেলে দেওয়া হয়। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তান সেখানে উপস্থিত ছিল বলে জানান অভিনেত্রী।

বাঁধনের দাবি, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে চাপ দেন এবং পুরো ঘটনাটি ভিডিও করেন। এ সময় তাকে গালিগালাজও করা হয়। ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে তার ওপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ভিডিওতে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নেওয়া দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমার পরিচালক রুবাইয়াত হোসেনের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন—এ বিষয়টিকে কেন্দ্র করেই তাকে হেনস্তা করা হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দেন অভিনেত্রী।

বাঁধন বলেন, তার গায়ে হাত তোলা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন শিল্পীকে এভাবে হেনস্তা করে কারও রাজনৈতিক অবস্থান শক্তিশালী করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার বিষয়টি সজীব ওয়াজেদ জয়ের কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানান বাঁধন। তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি তার নজরে আসবে।

বর্তমানে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সঙ্গে ইতালির মেস্ট্রেতে অবস্থান করছেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল।

এ ঘটনায় ইতালির স্থানীয় পুলিশ কিংবা অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আওয়ামী লীগের পক্ষ থেকেও অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আ.লীগ নেতাকর্মীদের দ্বারা হেনস্তার অভিযোগ অভিনেত্রী বাঁধনের

আপডেট সময় ১০:৩৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬