ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
আগামীকাল জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হচ্ছেন খলিলুর রহমান ‘চ্যাম্পিয়ন্স লিগ আমাদের প্রতিযোগিতা, এবার শিরোপা জিতব’—ভিনিসিয়ুস সিগারেটের দাম বাড়ছে, নিম্নস্তরে ১০ শলাকায় নতুন মূল্য ৬৫ টাকা অটোরিকশা বন্ধের বদলে নিয়ন্ত্রণ, সরকারের নতুন পরিকল্পনা ভুয়া মেজর-কর্নেলের পরিচয়ে প্রতারণা, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বাণিজ্য-বিনিয়োগ নিয়ে আলোচনা ‘বই মানুষকে চিন্তার শক্তি দেয়, ভাবনাশক্তি বাড়ায়’ – খাদ্যমন্ত্রী চিকিৎসক-রোগীর নিরাপত্তা অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অভিযোগ সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ আজিজ খান

সিগারেটের দাম বাড়ছে, নিম্নস্তরে ১০ শলাকায় নতুন মূল্য ৬৫ টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 26

ছবি সংগৃহীত

নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা বা তার বেশি নির্ধারণ করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।

আরও পড়ুন  শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি ১০ শলাকা ‘৬২ টাকা ও তদূর্ধ্ব’-এর পরিবর্তে ‘৬৫ টাকা ও তদূর্ধ্ব’ পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়। পাশাপাশি সিগারেটের স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার সংক্রান্ত বিধিমালার দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের ফলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য কমবে এবং সরকারের রাজস্ব ঘাটতি হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিগারেটের দাম বাড়ছে, নিম্নস্তরে ১০ শলাকায় নতুন মূল্য ৬৫ টাকা

আপডেট সময় ১২:১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬