ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা ‘যুদ্ধাপরাধ’: ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

ছবি সংগৃহীত

ইরানের সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ উঠেছে। ইরানি সংবাদমাধ্যমের দাবি, সামরিক ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যে চালানো ওই হামলায় অন্তত চারজন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিরপরাধ মানুষের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন, সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র বারবার শিশু ও সাধারণ মানুষকে হত্যা করছে।

আরও পড়ুন  উত্তেজনার ইঙ্গিত,ভারতের কাছে ৩ ট্যাংকার ফেরত চাইল ইরান

তবে ইরানের এই অভিযোগের বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স বলেছেন, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাহিনী কখনোই সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না।

এদিকে হোয়াইট হাউসে অভিযানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মার্কিন বাহিনী গত রাতে ইরানে ‘খুব শক্ত আঘাত’ করেছে এবং প্রয়োজন হলে যেকোনো সময় আবারও হামলা চালাতে প্রস্তুত রয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন সেনাবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রেখেছে এবং ইরানের রাডার ও মাইন বসানোর সক্ষমতা ধ্বংস করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পানিপথের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

একদিকে ওয়াশিংটনের নতুন হামলার হুমকি ও সামরিক তৎপরতা, অন্যদিকে ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে হতাহতের অভিযোগ—এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

সূত্র: বিবিসি।

নিউজটি শেয়ার করুন

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা ‘যুদ্ধাপরাধ’: ইরান

আপডেট সময় ০৯:১৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ উঠেছে। ইরানি সংবাদমাধ্যমের দাবি, সামরিক ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যে চালানো ওই হামলায় অন্তত চারজন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিরপরাধ মানুষের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন, সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র বারবার শিশু ও সাধারণ মানুষকে হত্যা করছে।

আরও পড়ুন  ইরানের হুঁশিয়ারি: আক্রমণ হলে কঠোর জবাব পাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র