ঢাকা ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মেসিকে ডি মারিয়ার আবেগঘন বার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার সাবেক সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসির বিদায়ী বার্তা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ডি মারিয়া লিখেছেন, ‘ধন্যবাদ, কালজয়ী অধিনায়ক।’

সোমবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান মেসি। এরপরই তার উদ্দেশে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডি মারিয়া।

আরও পড়ুন  মাস্তানতুয়োনোর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা রিয়ালের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেসি ও ডি মারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় ২০২২ সালের বিশ্বকাপ জয়। কাতারে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে দুজনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এর আগে ২০২১ সালে কোপা আমেরিকা জয়েও একসঙ্গে মাঠে ছিলেন মেসি ও ডি মারিয়া। ২০২৪ সালেও আরও একটি কোপা আমেরিকা শিরোপা জয়ের গৌরব ভাগ করে নেন তারা।

অবসরের ঘোষণা দিয়ে মেসি তার পোস্টে লেখেন, ‘ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার বলেন, সিদ্ধান্তটি তার জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল এবং বিষয়টি এখনও তাকে গভীরভাবে নাড়া দিচ্ছে। তবে তিনি মনে করছেন, অবসরের উপযুক্ত সময় এসেছে।

মেসি আরও বলেন, জাতীয় দলের হয়ে তিনি সবসময় নিজের সর্বোচ্চটা দিয়ে খেলেছেন। শুধু সাম্প্রতিক বছরগুলোতে শিরোপা জয়ের সময় নয়, তার আগের সময়গুলোতেও জাতীয় দলের জার্সির জন্য লড়াই করেছেন তিনি।

জাতীয় দলের হয়ে খেলার সময় আর্জেন্টাইন সমর্থকদের মুখে হাসি ফোটানো এবং একজন আর্জেন্টাইন হিসেবে তাদের গর্বিত করাই তার অন্যতম লক্ষ্য ছিল বলেও অবসরের বার্তায় উল্লেখ করেন মেসি।

নিউজটি শেয়ার করুন

মেসিকে ডি মারিয়ার আবেগঘন বার্তা

আপডেট সময় ১০:০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার সাবেক সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসির বিদায়ী বার্তা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ডি মারিয়া লিখেছেন, ‘ধন্যবাদ, কালজয়ী অধিনায়ক।’

সোমবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান মেসি। এরপরই তার উদ্দেশে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডি মারিয়া।

আরও পড়ুন  ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাকে গুনতে হতে পারে জরিমানা