ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

মাংস বিক্রিতে থাকতে হবে ‘পরীক্ষিত’ সিল: ডিএসসিসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 12

ছবি: সংগৃহীত

নির্ধারিত দোকানে মাংস বিক্রি এবং প্রতিটি মাংসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তার মতে, মাংসে থাকা এই সিল দেখেই ক্রেতারা বুঝতে পারবেন, সেটি পরীক্ষিত।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

আবদুস সালাম বলেন, মাংস পরীক্ষিত কি না, তা নিশ্চিত করতে প্রতিটি মাংসে ঢাকা সিটি করপোরেশনের সিল থাকতে হবে। সিল ছাড়া মাংস বিক্রি হলে তা জব্দ করা হবে। পাশাপাশি অবৈধভাবে জবাই করা পশুর মাংস বিক্রি করা দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  নতুন নোট বিক্রি বেআইনি, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

তিনি বলেন, নির্ধারিত জবাইখানার বাইরে বিভিন্ন বাজারে পশু জবাই করা যাবে না। কেউ অননুমোদিত স্থানে পশু জবাই করলে তাকে জরিমানা করা হবে। আর অবৈধভাবে জবাই করা মাংস কোনো দোকানে বিক্রি হলে সংশ্লিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, অন্য কোনো স্থান থেকে মাংস আনা হলে পশুটি সঠিকভাবে জবাই করা হয়েছে কি না, পশুটি সুস্থ ছিল কি না কিংবা কোনো রোগে আক্রান্ত ছিল কি না—এসব নিশ্চিত হওয়ার সুযোগ থাকে না। এমনকি গরুর মাংসের নামে মহিষের মাংস বিক্রি করা হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করা সম্ভব হয় না।

এসব বিষয় নিশ্চিত করতেই নির্ধারিত জবাইখানায় পশু জবাই করার ওপর গুরুত্ব দেন তিনি।

জবাইখানায় স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার কথাও জানান আবদুস সালাম। তিনি বলেন, পশু জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের উপস্থিত থাকতে হবে। দায়িত্ব পালনের সময় কেউ অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মাংস বিক্রিতে থাকতে হবে ‘পরীক্ষিত’ সিল: ডিএসসিসি

আপডেট সময় ০৩:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

নির্ধারিত দোকানে মাংস বিক্রি এবং প্রতিটি মাংসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তার মতে, মাংসে থাকা এই সিল দেখেই ক্রেতারা বুঝতে পারবেন, সেটি পরীক্ষিত।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

আবদুস সালাম বলেন, মাংস পরীক্ষিত কি না, তা নিশ্চিত করতে প্রতিটি মাংসে ঢাকা সিটি করপোরেশনের সিল থাকতে হবে। সিল ছাড়া মাংস বিক্রি হলে তা জব্দ করা হবে। পাশাপাশি অবৈধভাবে জবাই করা পশুর মাংস বিক্রি করা দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  নেশার টাকা যোগাতে ৩ মাসের সন্তানকে বিক্রি, বাবা আটক