ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের রায় আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, সে বিষয়ে হাইকোর্টের রায় ঘোষণা হবে সোমবার (৩১ আগস্ট)। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য সোমবার দিন নির্ধারণ করেছিলেন আদালত। ফলে বিচারিক আদালতে দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি আপিলের পরিপ্রেক্ষিতে তার বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত আসবে, তা রায়ে জানা যাবে।

এর আগে ২৫ আগস্ট এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার দিন পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়।

আরও পড়ুন  পল্লবীতে শিশুকে গলা কেটে হত্যা, খাটের নিচ ও বাথরুম থেকে মরদেহ উদ্ধার

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক জানান, মামলায় সাক্ষীদের জবানবন্দি, হিটু শেখের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং মেডিকেল রিপোর্টসহ বিভিন্ন তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

রাষ্ট্রপক্ষ আশা করছে, বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টেও বহাল থাকবে। অন্যদিকে হিটু শেখের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আইনজীবী হাফিজুর রহমান খান তার খালাস চেয়েছেন।

আছিয়ার মৃত্যুর পর তার বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলায় আছিয়ার বড় বোন হামিদাসহ মোট ২৯ জন সাক্ষ্য দেন। প্রধান আসামি হিটু শেখও ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০২৫ সালের ১৭ মে এ মামলার রায় ঘোষণা করেন বিচারিক আদালত। রায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই রায়ে অপর তিন আসামি—আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ের চার দিন পর মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। হাইকোর্টের সোমবারের রায়ের মধ্য দিয়ে হিটু শেখের মৃত্যুদণ্ডের পরবর্তী আইনি অবস্থান স্পষ্ট হবে।

নিউজটি শেয়ার করুন

আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের রায় আজ

আপডেট সময় ০৯:১৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, সে বিষয়ে হাইকোর্টের রায় ঘোষণা হবে সোমবার (৩১ আগস্ট)। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য সোমবার দিন নির্ধারণ করেছিলেন আদালত। ফলে বিচারিক আদালতে দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি আপিলের পরিপ্রেক্ষিতে তার বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত আসবে, তা রায়ে জানা যাবে।

এর আগে ২৫ আগস্ট এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার দিন পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়।

আরও পড়ুন  স্ত্রীকে হত্যার পর লাশ উদ্ধারের জন্য প্রতিবেশীকে স্বামীর ফোন!