ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

দুপুরের মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

দেশের ১১ অঞ্চলে শনিবার, ২৯ আগস্ট দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন  ৭ থেকে ১০ এপ্রিল দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; কেমন থাকবে আপনার এলাকার আবহাওয়া

এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

দুপুরের মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

আপডেট সময় ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

দেশের ১১ অঞ্চলে শনিবার, ২৯ আগস্ট দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন  ঢাকার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসে দিল আবহাওয়া অফিস