যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
- আপডেট সময় ০৩:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 21
যশোর প্রতিনিধি:
যশোরের কোতোয়ালি মডেল থানার বাজে দুর্গাপুর এলাকায় পারিবারিক কলহের জেরে আনোয়ারা বেগম (৫৮) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলে মো. মামুনুর রশিদ ওরফে মামুনের (৪৫) বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার বাড়িতে ফেরেন মামুন। এরপর পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ধারালো বটি দিয়ে মাকে কুপিয়ে গুরুতর আহত করেন তিনি। পরে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। একই সঙ্গে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া

























