ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করব: রাষ্ট্রপতি জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে আমি মর্মাহত: স্পিকার প্রথম দিনেই উত্তপ্ত সংসদ, বিরোধীদের প্রতিবাদ পুলিশে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য ‘মক্কার যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে অন্য কারও উদ্বেগের অবকাশ নেই’ সালমান শাহ হত্যা মামলা, ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন: সিইসি আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীনা কোম্পানি ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস আশ্রমের আড়ালে মানবিকতার ব্যবসা, সাংবাদিক পিটিয়ে মিল্টন সমাদ্দারের বুনো উল্লাস

জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে আমি মর্মাহত: স্পিকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 11

ছবি সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমি সংসদের কার্যকলাপ ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, আজকে অধিবেশন চলাকালে যেভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা প্রচেষ্টা লক্ষ করেছি এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে হট্টগোল শুরু হলে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, অনেক লড়াই, সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্র অর্জিত হয়েছে। এই সংসদ বহাল রাখার জন্য প্রত্যেক সংসদ সদস্যের দায়িত্ব রয়েছে।

এদিকে বিরোধী দলীয় এক সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমেদ বিরোধী দলীয় সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, ‘এটা শাহবাগ নয় জাতীয় সংসদ।’ এ বক্তব্যের পরপরই শুরু হয় হট্টগোল। কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ বিরোধী দলের সদস্যরা আসন ছেড়ে উঠে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের এমন বক্তব্যকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদের শুরুর দিন থেকেই এমন আচরণ করে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি জানি না তিনি নিজেকে কী মনে করেন। তার সাম্প্রতিক বক্তব্য গুলোতে তিনি নিজেকে জাতীয় সংসদের শিক্ষক মনে করছেন। স্পিকারকে উদ্দেশ্য করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা মহান জাতীয় সংসদের কাউকে শিক্ষক হিসেবে দেখতে চাই না।

সংসদের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মাইক মিউট করে সবাইকে শান্ত করেন।

নিউজটি শেয়ার করুন

জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে আমি মর্মাহত: স্পিকার

আপডেট সময় ০৭:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬