ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

পাকিস্তানের হাসপাতালে এসির কম্প্রেসর বিস্ফোরণ, প্রাণ গেল ১৫ নবজাতকের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 18

ছবি : সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার, ২৬ আগস্ট সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের নার্সারিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনার সময় নার্সারিতে ১৬টি শিশু ছিল। এর মধ্যে একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে।

উপজেলা প্রশাসনের বরাত দিয়ে জিও নিউজ জানায়, হাসপাতালের মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের নার্সারিতে আগুনের সূত্রপাত হয়। এতে ১৪টি শিশু পুরোপুরি পুড়ে যায় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নার্সারিটি হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত। উদ্ধারকর্মীরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি নার্সারির ভেতরের পরিস্থিতি স্বাভাবিক করতে শীতলীকরণের কাজ শুরু করা হয়।

অগ্নিকাণ্ডের কারণ জানতে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ ও ঘটনার বিস্তারিত বিষয় খতিয়ে দেখা হবে।

পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস দেশটির একটি সরকারি হাসপাতাল। আদালতের নির্দেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষাও এই হাসপাতালে করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের হাসপাতালে এসির কম্প্রেসর বিস্ফোরণ, প্রাণ গেল ১৫ নবজাতকের

আপডেট সময় ০১:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬