ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ ২২ নাবিক নিখোঁজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। এমভি ওশন উইনার নামের জাহাজটিতে থাকা ২৪ জন ক্রুর মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বাকি ২২ জন, যাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে এমভি ওশন উইনার গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক ছিলেন।

জাহাজটি পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের যে এলাকায় ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী।

আরও পড়ুন  বরিশালের উপকূলজুড়ে অচল স্লুইসগেট, হুমকিতে কৃষি ও জনপদ

আন্দামান-নিকোবরের রাজধানী শ্রী বিজয়া পুরমে অবস্থিত ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) জানিয়েছে, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে এমভি ওশন উইনারের নির্মাতা প্রতিষ্ঠানের একটি সহযোগী সংস্থা তাদের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায়, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এরপর জাহাজটির সম্ভাব্য অবস্থান শনাক্ত করে অনুসন্ধান ও নাবিকদের উদ্ধারে কোস্টগার্ডের কাছে সহযোগিতা চাওয়া হয়। অনুরোধ পাওয়ার পরই সম্ভাব্য দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করে ভারতীয় কোস্টগার্ড।

শনিবার রাত ৮টার দিকে উদ্ধারকারী দল দুই নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করে। তবে বাকি ২২ জনের কোনো সন্ধান তখনও পাওয়া যায়নি।

উদ্ধার অভিযানে ভারতীয় কোস্টগার্ডের সঙ্গে পরে যুক্ত হয়েছে দেশটির নৌবাহিনী। নিখোঁজ নাবিকদের সন্ধানে নৌবাহিনীর তিনটি জাহাজ—ভারাদ, আনমোল ও বিজিত—মোতায়েন করা হয়েছে।

ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ ২২ নাবিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

তবে জাহাজটি ঠিক কখন এবং কী কারণে ডুবে গেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ ২২ নাবিক নিখোঁজ

আপডেট সময় ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। এমভি ওশন উইনার নামের জাহাজটিতে থাকা ২৪ জন ক্রুর মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বাকি ২২ জন, যাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে এমভি ওশন উইনার গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক ছিলেন।

জাহাজটি পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের যে এলাকায় ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী।

আরও পড়ুন  তুরস্ক-গ্রিস উপকূলে শরণার্থীর নৌকাডুবি: অন্তত ১৬ জন নিহত