ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

‘তারেক রহমান নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের মোড়ক উন্মোচন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 1

ছবি: খবরের কথা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েসের লেখা ‘তারেক রহমান নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

বইটিতে বাংলাদেশের রাজনীতি এবং তারেক রহমানকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ও বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান লেখক ইমরুল কায়েস।

আরও পড়ুন  ১৭ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

লেখক বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির নেতাকর্মীদের ওপর নির্যাতন শুরু হলে লন্ডনে অবস্থানরত তারেক রহমান বিভিন্নভাবে নেতাকর্মীদের মানসিকভাবে শক্ত থাকার জন্য উৎসাহ দিতেন।

ইমরুল কায়েস আরও বলেন, আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পর এবং নেতাকর্মীদের ওপর নির্যাতন শুরু হলে দেশে তারেক রহমানের প্রচার-প্রচারণা বন্ধ করে দেওয়া হয়। তখন লন্ডন থেকে তিনি ভিন্ন কৌশল নেন। ভারতের বাংলা ভাষাভাষীদের কাছে বিভিন্ন বার্তা পাঠাতেন এবং বিভিন্ন উপায়ে সেসব বার্তা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাত বলে বইটিতে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন লেখক ইমরুল কায়েসকে সাহসী লেখক ও সাংবাদিক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘তারেক রহমান নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের মাধ্যমে লেখক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেছেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগের বিগত ১৭ বছরের শাসনামল অত্যন্ত নির্মম ছিল। তার বক্তব্য অনুযায়ী, ওই সময়ে খালেদা জিয়াকে কারাবন্দী এবং তারেক রহমানকে নির্বাসিত করে বিএনপির রাজনীতি মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।

তিনি প্রশ্ন তোলেন, তারেক রহমানকে নির্বাসিত করা এবং তার প্রচার-প্রচারণা বন্ধ করার পেছনে কী কারণ ছিল, নাকি এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছিল। তার ভাষায়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন মানুষকে নির্বাসিত করা বা তার প্রচার-প্রচারণা বন্ধ করা গেলেও মানুষের অন্তর থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া যায় না।

মন্ত্রী বলেন, প্রকৃতি তার নিজস্ব গতিতে চলে এবং সৃষ্টিকর্তার আইন ও নিয়ম অনুযায়ী সবকিছু পরিচালিত হয়। ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি শেখ হাসিনার পরিণতির কথা বলেন। তার বক্তব্য অনুযায়ী, অন্যের ওপর জুলুম ও নির্বাসনের সিদ্ধান্ত নিতে গিয়ে পরবর্তী সময়ে শেখ হাসিনা নিজেই নির্বাসিত অবস্থায় রয়েছেন।

এ সময় জহির উদ্দিন স্বপন খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাস ও ত্যাগের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও নেতৃত্বের কথা তুলে ধরে তিনি বলেন, তারেক রহমান বর্তমানে বিচক্ষণতার সঙ্গে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন।

ডক্টর আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।

এ ছাড়া বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল হক নান্নুসহ লেখক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

‘তারেক রহমান নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট সময় ০৭:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েসের লেখা ‘তারেক রহমান নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

বইটিতে বাংলাদেশের রাজনীতি এবং তারেক রহমানকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ও বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান লেখক ইমরুল কায়েস।

আরও পড়ুন  বিএনপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক