ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 38

ছবি সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যের গোরাউয়ে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। একটি নৌকায় অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের করাণে নৌকাটি ডুবে গিয়েছে, এতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু। ধান কাটতে যাওয়ার পথে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গোরোনিও এলাকার গোরাউয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে বর্ষার স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডুবে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুন  নাইজেরিয়ার বোর্নোতে আইএসডব্লিউএপি-র হামলায় ২৭ সেনা নিহত

দেশটির জাতীয় অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের স্থানীয় ব্যবস্থাপক আবদুল কাদির ইউসুফ জানান, ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

নাইজেরিয়ার কর্তৃপক্ষ এখনো নিহতের সংখ্যা প্রকাশ না করলেও রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী গোরাউয়ের একটি মসজিদের সামনের চত্বরে ৫০টি মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।

নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা অতিসাধারণ বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে বর্ষাকালে দেশটির জলপথে অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তা বিধি যথাযথভাবে প্রয়োগ না করার কারণে এমন দূর্ঘটনা প্রায়ই ঘটে চলেছে।

সেখানকার এক স্থানীয় বাসিন্দা জানান, ধান কাটতে ক্ষেতে যাওয়া জন্য জমির মালিক ও শ্রমিকরা নৌকাটিতে ছিলেন। ডুবে যাওয়ার সময় ৭০ জনের বেশি মানুষ ছিলেন। আরেকজন জানান, নৌকাটিতে ৫৮ জন যাত্রী ছিল।

নৌপথ কর্তৃপক্ষের স্থানীয় ব্যবস্থাপক আবদুল কাদির ইউসুফ বলেন, ৪০ জনের কাছাকাছি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শারহাবিল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তারা ৪৬ জনকে দাফন করেছেন। পরে আরও মরদেহ আনা হয়। নিহতের সংখ্যা ৫৩ বলে তিনি দাবি করেন।

এর আগে জানুয়ারিতে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে রাজ্যে একটি নৌকা ডুবে অন্তত ২৫ জন নিহত হয়েছিলেন। সেখানে এমন দুর্ঘটনা প্রায় ঘটে চলেছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা।

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০

আপডেট সময় ১১:০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যের গোরাউয়ে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। একটি নৌকায় অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের করাণে নৌকাটি ডুবে গিয়েছে, এতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু। ধান কাটতে যাওয়ার পথে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গোরোনিও এলাকার গোরাউয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে বর্ষার স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডুবে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুন  নাইজেরিয়া জঙ্গি হামলায় একাধিক সেনা নিহত, নিখোঁজ বহু