ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ভিন্ন সাহাবুদ্দিনকে সাবেক রাষ্ট্রপতি ভেবে ভুয়া খবর, অন্তত ২০ গণমাধ্যমে সংসদে ভোটে অলি আহমদকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন বিশ্বসেরা আস্থা তৈরি হলে ভারত সফর: হুমায়ুন কবির ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ ফের বাড়ল স্বর্ণের দাম

কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে আগামী নভেম্বরে বৈঠক করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) সম্মেলনে যোগ দিতে গিয়ে কিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করতে হোয়াইট হাউজের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ইরানে ইসরায়েলের হামলা সম্পর্কে আগে থেকেই জানতাম: ট্রাম্প

প্রতিবেদন অনুযায়ী, আগামী নভেম্বরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি দেশের জোট এপেকের সম্মেলন চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জোটের অন্যতম সদস্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান হিসেবে সম্মেলনে যোগ দিতে চীন সফর করবেন ট্রাম্প। ওই সফরেই কিমের সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

কিমের সঙ্গে নভেম্বরে সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইতোমধ্যে হোয়াইট হাউজের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্ভাব্য বৈঠক নিয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউজের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল। এর জবাবে একজন মুখপাত্র বলেন, যথাযথ সময়ে প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ বিষয়ে উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গেও যোগাযোগ করেছিল মার্কিন সংবাদপত্রটি। তবে প্রতিনিধিদলের কোনো সদস্য এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এর আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার কোনো সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেছেন। নিজের প্রথম মেয়াদে ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে কিম জং উনের সঙ্গে তিন দফা বৈঠক করেন তিনি।

২০১৮ সালে সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পরের বছর ২০১৯ সালে তাদের দ্বিতীয় বৈঠক হয় ভিয়েতনামের হ্যানয়ে। একই বছরের জুনে তৃতীয়বার মুখোমুখি হন তারা।

২০১৯ সালের ওই বৈঠকে ট্রাম্প উত্তর কোরিয়ার একটি বেসামরিক এলাকায় গিয়ে কিমের সঙ্গে সাক্ষাৎ করেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার মাটিতে পা রাখেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প

আপডেট সময় ১১:১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে আগামী নভেম্বরে বৈঠক করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) সম্মেলনে যোগ দিতে গিয়ে কিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করতে হোয়াইট হাউজের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে ৩৫০০ মার্কিন মেরিন সেনা, ইরান বলছে—কফিন প্রস্তুত