ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
বদলে গেল এয়ারটেলের নাম, নতুন পরিচয় ‘সার্কেল’ এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ৬ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় ৪৫৯৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী “ট্রেন কেড়ে নিয়েছিল দুই পা, হার মানাতে পারেনি মানিক মিয়াকে” সন্ধ্যার মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পে-স্কেলসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন মানবতাবিরোধী অপরাধের মা*ম*লায় তিন সাংবাদিককে আসামি করা হচ্ছে চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানার বিধান, লাগবে নিবন্ধন

৬ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় ৪৫৯৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 33

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত ভারতীয় অভিবাসীরা পেরেছেন চরম বেকায়দায়। উত্তর আমেরিকার দেশগুলোতে অবৈধ অভিবাসী এবং ভিসা নীতি লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানে চরম বিপাকে পড়েছেন ভারতীয়রা। ২০২৬ সালের প্রথম ছয় মাসেই যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ৪ হাজার ৫৯৬ জন ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে ৩ হাজার ৩২৩ জন ভারতীয় নাগরিককে কানাডা থেকে নিজ দেশে পাঠিয়েছেন। এই সংখ্যাটি ২০২৫ সালের পুরো বছরে বহিষ্কৃত সংখ্যার প্রায় ৮৮ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৫ সালে ৩ হাজার ৭৭৯ জন ভারতীয় নাগরিককে ফেরত পঠিয়েছিল অটোয়া।

সিবিএসএ জানায়, সাধারণত স্টুডেন্ট ভিসার অপব্যবহার, অবৈধভাবে থেকে যাওয়া এবং রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল হওয়ায় তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই অভিযোগে বর্তমানে তাদের বহিষ্কারের চূড়ান্ত প্রক্রিয়ায় থাকা আরও ৭ হাজার ৬৬৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন, যা অন্য যেকোনো দেশের নাগরিকদের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের নতুন কঠোর ইমিগ্রেশন আইনের অধীনে ২০২৬ সালের প্রথম সাত মাসে ১২৭৩ জন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে, ২০২৫ সাল থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৪ হাজার ৮৪০ জনেরও বেশি ভারতীয় যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হয়েছেন, যা গত ১৬ বছরের মধ্যে রেকর্ডসংখ্যক।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী ফেরত পাঠানোর বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির বিরুদ্ধে সোচ্চার ‘স্টপ এএপিআই হেট’ নামে একটি সংস্থার তথ্য মতে, অভিবাসী বিরোধী অভিযানে আটক ও ফেরত পাঠানো এশীয়দের মধ্যে শীর্ষে রয়েছে ভারতীয়রা। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে গ্রেফতার হওয়া ১৪ হাজার ৪০২ জন অভিবাসীর মধ্যে প্রায় ২৮ শতাংশ ছিলেন ভারতীয়।

এনজিও সংস্থাটি আরও জানিয়েছে, তাদের সর্বশেষ তথ্যের বিশ্লেষণে তারা দেখেছে যে, ‘আইসিই-র সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ভারতীয় নাগরিকরা।

এদিকে ট্রাম্প প্রশাসন দাবি করছে, কোনো নির্দিষ্ট জাতী-গুষ্ঠি তাদের এককভাবে টার্গেট নয়। রবং নথিপত্রহীন অভিবাসন বৃদ্ধি এবং সীমান্ত নীতি কঠোর হওয়ার কারণে ভারতীয় নাগরিকরা এর বড় প্রভাবে পড়েছেন।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ভারতীয় নাগরিকদের কাছ থেকে লাখ লাখ টাকার বিনিময়ে ‘ডাঙ্কি ফ্লাইটের’ মাধ্যমে তাদেরকে মার্কিন সীমান্তে নিয়ে আসছে, যা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজরে এসেছে। যার কারণে মার্কিন প্রশাসন অবৈধ অভিবাসী ঠেকানোর জন্য ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন

৬ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় ৪৫৯৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে

আপডেট সময় ০৬:২০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬