ঢাকা ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
মৎস্য উৎপাদন বাড়িয়ে আমদানি কমাতে হবে: সংস্কৃতিমন্ত্রী তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে: তথ্যমন্ত্রী জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারে মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি ইরানের ছিল, আছে ও থাকবে, ট্রাম্পকে তেহরানের কড়া জবাব আলোচনার টেবিলে বসতে মিসর যাচ্ছেন হামাস প্রধান তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ কাতারের বিরুদ্ধে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা সড়কে মৃ/ত্যুর মিছিল, জুলাইয়ে ঝরল ৪১৮ প্রাণ

অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

অর্থের অভাবে দেশের কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার, ১৫ আগস্ট সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। একই সঙ্গে আগামী অক্টোবর মাসে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থা করা হবে। দেশে এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যাতে চিকিৎসার জন্য মানুষকে বিদেশে যেতে না হয়।

আরও পড়ুন  চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ

এর আগে শনিবার সকাল ১০টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নবনির্মিত ১৫তলা ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

পরে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন ভবনে ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে ১ হাজারে দাঁড়িয়েছে। দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই নতুন শয্যা যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই। ২০১২ সালে ১০তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির চিকিৎসাসেবা শুরু হয়। পরে রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা সম্প্রসারণের জন্য আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নবনির্মিত ১৫তলা ভবনের মাধ্যমে আরও ৫০০ শয্যা যুক্ত হলো।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

অর্থের অভাবে দেশের কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার, ১৫ আগস্ট সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। একই সঙ্গে আগামী অক্টোবর মাসে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থা করা হবে। দেশে এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যাতে চিকিৎসার জন্য মানুষকে বিদেশে যেতে না হয়।

আরও পড়ুন  পাঁচ দফা দাবিতে কাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট