ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 68

ছবি সংগৃহীত

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩২ জনে দাঁড়িয়েছে। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, চলতি শতাব্দীতে কলম্বিয়ায় আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী।

সোমবার (১০ আগস্ট) আঘাত হানা ভূমিকম্পে পশ্চিম কলম্বিয়ার কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে রয়েছে কালি, পেরেইরা, কিবদো ও মানিজালেস। প্রতিবেশী ইকুয়েডর ও পানামাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন  ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, মৃত ৯২০

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার।

ভূমিকম্পের পর কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ২১টি পরাঘাত অনুভূত হয়। এতে উদ্ধার তৎপরতা আরও কঠিন হয়ে পড়ে।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কালিতে অন্তত ২০টি ভবন পুরোপুরি বা আংশিক ধসে পড়েছে। এছাড়া প্রায় ৩৮০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকারী দলগুলো অভিযান চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২

আপডেট সময় ১১:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩২ জনে দাঁড়িয়েছে। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, চলতি শতাব্দীতে কলম্বিয়ায় আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী।

সোমবার (১০ আগস্ট) আঘাত হানা ভূমিকম্পে পশ্চিম কলম্বিয়ার কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে রয়েছে কালি, পেরেইরা, কিবদো ও মানিজালেস। প্রতিবেশী ইকুয়েডর ও পানামাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন  ভূমিকম্পে ঢাকায় অন্তত ৩ জন নিহত