ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রশিদের ঘূর্ণিতে কুপোকাত আয়ারল্যান্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 58

ছবি: সংগৃহীত

দ্য হান্ড্রেডে পাঁচ উইকেট নেওয়ার কয়েকদিন পর জাতীয় দলের জার্সিতেও দুর্দান্ত বোলিং করলেন রশিদ খান। তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা স্পেলে আয়ারল্যান্ডকে ২০৭ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের জয় পেয়েছে আফগানিস্তান। ৭.৪ ওভারে ৩৪ রান দিয়ে ৬ উইকেট নেওয়ার পথে রশিদ করেছেন ২৩টি ডট বল।

ব্রেডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪৭ ওভারে। টসের পর আগে ব্যাট করে ইব্রাহিম জাদরানের ৮৪ রানের ইনিংসের ওপর ভর করে ৮ উইকেটে ২৯৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। সেদিকউল্লাহ অটল করেন ৪৫ রান। আয়ারল্যান্ডের হয়ে মার্ক অ্যাডায়ার ও জয় মুন্দ্রা নেন দুটি করে উইকেট।

২৯৯ রানের লক্ষ্য তাড়ায় আয়ারল্যান্ডের শুরুটা ছিল আশাব্যঞ্জক। ১৪.১ ওভারে ১ উইকেটে ৯৬ রান তুলে ফেলেছিল স্বাগতিকরা। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেন রশিদ।

আরও পড়ুন  ডারউইন টেস্টে জয়ের পথে বাংলাদেশ, মিরাজের ঘূর্ণিতে চাপে অস্ট্রেলিয়া

পরের ১১১ রান যোগ করতেই বাকি নয় উইকেট হারায় আয়ারল্যান্ড। ৩৩.৪ ওভারে ২০৭ রানে থামে তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন কেড কারমাইকেল।

আয়ারল্যান্ডের শেষ সাত উইকেটের চারটিই নিয়েছেন রশিদ। এমনকি মাত্র ৯ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা। ৩৪ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার।

রশিদের বোলিংয়ের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল তাঁর ডট বল। ৭.৪ ওভারে মোট ৪৬টি বৈধ বল করেছেন তিনি, যার ২৩টিই ছিল ডট। অর্থাৎ নিজের করা বলের অর্ধেকই রান নিতে দেননি আইরিশ ব্যাটারদের।

ওয়ানডেতে এটি রশিদের সপ্তম পাঁচ উইকেটের কীর্তি। বর্তমান সময়ের স্পিনারদের মধ্যে ওয়ানডে ইনিংসে তাঁর চেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার নজির আর কারও নেই।

এ ছাড়া ওয়ানডেতে এক ইনিংসে ছয় উইকেট নেওয়ার ঘটনা রশিদের ক্যারিয়ারে এটি তৃতীয়বার। এই তালিকায় তাঁর ওপরে আছেন কেবল পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিস, যিনি ওয়ানডেতে পাঁচবার এক ইনিংসে ছয় উইকেট নিয়েছেন।

ওয়ানডেতে রশিদের সেরা বোলিং ১৮ রানে ৭ উইকেট। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই বোলিং ফিগার গড়েছিলেন আফগানিস্তানের এই তারকা।

নিউজটি শেয়ার করুন

রশিদের ঘূর্ণিতে কুপোকাত আয়ারল্যান্ড

আপডেট সময় ১২:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

দ্য হান্ড্রেডে পাঁচ উইকেট নেওয়ার কয়েকদিন পর জাতীয় দলের জার্সিতেও দুর্দান্ত বোলিং করলেন রশিদ খান। তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা স্পেলে আয়ারল্যান্ডকে ২০৭ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের জয় পেয়েছে আফগানিস্তান। ৭.৪ ওভারে ৩৪ রান দিয়ে ৬ উইকেট নেওয়ার পথে রশিদ করেছেন ২৩টি ডট বল।

ব্রেডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪৭ ওভারে। টসের পর আগে ব্যাট করে ইব্রাহিম জাদরানের ৮৪ রানের ইনিংসের ওপর ভর করে ৮ উইকেটে ২৯৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। সেদিকউল্লাহ অটল করেন ৪৫ রান। আয়ারল্যান্ডের হয়ে মার্ক অ্যাডায়ার ও জয় মুন্দ্রা নেন দুটি করে উইকেট।

২৯৯ রানের লক্ষ্য তাড়ায় আয়ারল্যান্ডের শুরুটা ছিল আশাব্যঞ্জক। ১৪.১ ওভারে ১ উইকেটে ৯৬ রান তুলে ফেলেছিল স্বাগতিকরা। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেন রশিদ।

আরও পড়ুন  শহীদ নাইমার ঘরে ডা. মাহমুদা মিতু: ‘শপথের দায় এখন আরও ভারী মনে হচ্ছে’