ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বগুড়ায় বাস দুর্ঘটনা, ৬ শ্রমিকের প্রাণহানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 88

ছবি সংগৃহীত

শুক্রবার (৭ আগস্ট) ভোরে বগুড়া সদরের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস দিনমজুরদের ওপর উঠে গেলে ছয়জন নিহত হন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান জানান, শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ভোরে বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে সেখানে কাজের অপেক্ষায় থাকা দিনমজুরদের ওপর উঠে যায়।

আরও পড়ুন  মতলব দক্ষিণে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ছাত্রী আহত

এ ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অন্তত ১৫ জনকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় বাস দুর্ঘটনা, ৬ শ্রমিকের প্রাণহানি

আপডেট সময় ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

শুক্রবার (৭ আগস্ট) ভোরে বগুড়া সদরের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস দিনমজুরদের ওপর উঠে গেলে ছয়জন নিহত হন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান জানান, শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ভোরে বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে সেখানে কাজের অপেক্ষায় থাকা দিনমজুরদের ওপর উঠে যায়।

আরও পড়ুন  "গ্রিসে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বাংলাদেশির প্রাণহানি"