ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ইউরোপজুড়ে শুকিয়ে যাচ্ছে নদী, জ্বালানি ও বাণিজ্যে বাড়ছে সংকট দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরি*কা*ঘাত, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃ*ত্যু পোড়া তেলে রান্না ও বাসি খাবার, চট্টগ্রামে তিন রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা চিঠির জবাবে সাক্ষাৎ, ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীকে হারমোনিয়াম উপহার প্রধানমন্ত্রীর সচিবালয়ে পুলিশের নিরাপত্তা জোরদার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন দাখিল ১৩ আগস্ট পর্যন্ত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে বিভাগভিত্তিক লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জুলাইয়েই সড়কে ৪১৬ প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে বৃহস্পতিবার (৬ আগস্ট)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

গত ৩০ জুন ট্রাইব্যুনাল ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য বৃহস্পতিবার (৬ আগস্ট) দিন ধার্য করা হয়। এর ধারাবাহিকতায় মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

এ মামলায় বর্তমানে পাঁচজন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

মামলার অন্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

এর আগে ৭ এপ্রিল ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পরে ৫ এপ্রিল প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে হত্যার অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ

আপডেট সময় ১১:৩৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬