ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

মোটর যান মালিকদের সতর্কবার্তা বিআরটিএর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

জরুরি সেবায় ব্যবহৃত নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অননুমোদিত শব্দযন্ত্র ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের হর্ন ব্যবহার আইনত নিষিদ্ধ এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩ আগস্ট) বিআরটিএ এক বার্তায় গত ২১ জুলাই জারি করা একটি বিজ্ঞপ্তির তথ্য পুনরায় জানিয়ে এ সতর্কবার্তা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর ৮১ নম্বর বিধি অনুযায়ী অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং অন্যান্য রাষ্ট্রীয় জরুরি সেবার নির্ধারিত যান ছাড়া অন্য কোনো মোটরযানে বহুসুরের হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টি করে—এমন কোনো হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুন  হামের প্রকোপ বাড়ার পেছনে কারণ: চিকিৎসকদের সতর্কবার্তা

বিআরটিএর মতে, অননুমোদিত এসব হর্ন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি এগুলো চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে যানবাহন চালাতে উৎসাহিত করতে পারে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার এবং অন্যান্য নিষিদ্ধ হর্ন ব্যবহারের প্রবণতা বেড়েছে, যার ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট সবার প্রতি আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিআরটিএ আরও জানিয়েছে, জরুরি সেবার জন্য নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার, বহুসুরের হর্ন বা তীব্র শব্দ সৃষ্টি করে এমন অননুমোদিত যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মোটর যান মালিকদের সতর্কবার্তা বিআরটিএর

আপডেট সময় ০৪:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

জরুরি সেবায় ব্যবহৃত নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অননুমোদিত শব্দযন্ত্র ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের হর্ন ব্যবহার আইনত নিষিদ্ধ এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩ আগস্ট) বিআরটিএ এক বার্তায় গত ২১ জুলাই জারি করা একটি বিজ্ঞপ্তির তথ্য পুনরায় জানিয়ে এ সতর্কবার্তা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর ৮১ নম্বর বিধি অনুযায়ী অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং অন্যান্য রাষ্ট্রীয় জরুরি সেবার নির্ধারিত যান ছাড়া অন্য কোনো মোটরযানে বহুসুরের হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টি করে—এমন কোনো হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুন  বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি কাজ - আজহারির সতর্ক বার্তা