ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জুলাই সনদ ও গণহত্যার বিচার নিশ্চিত করা হবে: মাহদী আমিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 42

ছবি সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ, মূল্যবোধ ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই সরকার কাজ করছে।

রোববার, ২ আগস্ট রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) আয়োজিত ‘জুলাই বিপ্লববিষয়ক প্রথম সম্মেলনে’ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  জুলাই অভ্যুত্থানের ভিত্তি ১৭ বছরের বিএনপির আন্দোলন ছিল: এ্যানি

মাহদী আমিন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, তাদের আবেগ ও দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল এবং এ বিষয়ে সরকার প্রতিশ্রুতি রক্ষা করবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তার ভাষায়, এমন একটি সার্বভৌম রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে মেধার মূল্যায়ন হবে এবং বৈষম্যের কোনো স্থান থাকবে না।

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রসঙ্গে মাহদী আমিন বলেন, অনেকেই এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ স্থায়ীভাবে শারীরিক ক্ষতির শিকার হয়েছেন এবং অনেকে এখনও চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, আহত ব্যক্তি ও শহীদ পরিবারের পাশে নির্বাচিত সরকার দায়িত্বশীল ও সহমর্মিতাপূর্ণ অবস্থান নিয়ে দীর্ঘমেয়াদে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে চায়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের উদ্যোগ নিয়েছেন। তবে দীর্ঘ ১৬ বছরের শাসনের প্রভাব অল্প সময়ে পুরোপুরি দূর করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং তাদের পরিবারের প্রত্যাশা অনুযায়ী ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ।

মাহদী আমিন বলেন, তিনি সরকারের পক্ষ থেকে বিএনপির প্রতিনিধিত্ব করছেন, যে দলের চার শতাধিক নেতাকর্মী জুলাই গণঅভ্যুত্থান ও তার আগের আন্দোলন-সংগ্রামে প্রাণ হারিয়েছেন। এছাড়া হাজারো মানুষ গুম, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই বর্তমান গণতান্ত্রিক সংগ্রামের ভিত্তি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশপন্থি রাজনীতি ও বাংলাদেশকেন্দ্রিক রাষ্ট্রনীতি প্রতিষ্ঠাই তাদের রাজনৈতিক লক্ষ্য। এ উদ্দেশ্যে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্যের সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে স্লোগান দেন। তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদ ও গণহত্যার বিচার নিশ্চিত করা হবে: মাহদী আমিন

আপডেট সময় ০৬:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ, মূল্যবোধ ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই সরকার কাজ করছে।

রোববার, ২ আগস্ট রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) আয়োজিত ‘জুলাই বিপ্লববিষয়ক প্রথম সম্মেলনে’ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  নির্বাচন নয়, গণহত্যার বিচারে প্রতিযোগিতায় নামুন’: সারজিস আলম