ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দল কারিগরি শিক্ষার বিকল্প নেই, জুলাই নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, শিক্ষার্থী বিষপান ভাইরাল ‘স্ট্রাইকার’ আশরাফুলের পরিচয় মিলল অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেন লিটন মাতৃদুগ্ধের বিকল্প নেই, সচেতনতা আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর গুম করে স্বরাষ্ট্রমন্ত্রীকেও এ আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর মেট্রো স্টেশনে বোমা সদৃশ ব্যাগ, তল্লাশিতে মিলল পান-সুপারির কৌটা কুয়েতে ইরানি ড্রোন হামলার দাবি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর

বার্ন ইনস্টিটিউটের বহির্বিভাগে ই-টিকিটিং সেবা, কমবে রোগীদের ভোগান্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

রোগীদের ভোগান্তি কমানো, অপেক্ষার সময় হ্রাস এবং সরকারি স্বাস্থ্যসেবাকে আরও সহজ ও আধুনিক করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির (এনআইবিপিএস) বহির্বিভাগে (ওপিডি) ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে। শনিবার (১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার।

উদ্বোধনের আগে তারা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি পরিদর্শন করেন। পরে বহির্বিভাগে চালু হওয়া ই-টিকিটিং ব্যবস্থার উদ্বোধন করেন।

আরও পড়ুন  গ্যাস লিকের বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। নতুন ব্যবস্থা চালুর ফলে সেই ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেবাগ্রহীতাদের সময় ও শ্রম সাশ্রয় এবং চিকিৎসাসেবা আরও কার্যকর ও সহজলভ্য করতেই এ ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় একজন রোগীকে একবার অনলাইনে নিবন্ধন করলেই হবে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর তার তথ্য ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তী সময়ে চিকিৎসাসেবা নিতে নতুন করে ব্যক্তিগত তথ্য দিতে হবে না।

এ ছাড়া রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের তথ্য এবং চিকিৎসাসংক্রান্ত রেকর্ডও সংরক্ষিত থাকবে। এতে চিকিৎসকদের রোগীর চিকিৎসা-ইতিহাস দ্রুত পর্যালোচনা করে আরও নির্ভুল ও কার্যকর চিকিৎসাসেবা দিতে সুবিধা হবে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে এ ই-টিকিটিং সিস্টেম বাস্তবায়ন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) থেকে এটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

প্রতিষ্ঠানটির মতে, ই-টিকিটিং ব্যবস্থা চালুর ফলে রোগীদের সময়, শ্রম ও ভোগান্তি কমবে। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবাকে আরও সহজ, স্বচ্ছ, আধুনিক এবং সেবাগ্রহীতাবান্ধব করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

বার্ন ইনস্টিটিউটের বহির্বিভাগে ই-টিকিটিং সেবা, কমবে রোগীদের ভোগান্তি

আপডেট সময় ০১:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬