ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

দেশের ইতিহাসে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যে কয়জন রাষ্ট্রপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। শুক্রবার (২৪ জুলাই) তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে গুরুতর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হলেও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে।

ইতিহাস অনুযায়ী, মো. সাহাবুদ্দিনসহ এখন পর্যন্ত পাঁচজন রাষ্ট্রপতি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন খন্দকার মোশতাক আহমদ, বিচারপতি আবদুস সাত্তার, হুসেইন মুহাম্মদ এরশাদ, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং সর্বশেষ মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন  নির্বাচনের ঠিক আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের ঘোষণা

১৯৭৫ সালের ১৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন খন্দকার মোশতাক আহমদ। তবে একই বছরের ৩ নভেম্বর আরেক অভ্যুত্থানের পর তিনি ক্ষমতা ছাড়েন।

১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিচারপতি আবদুস সাত্তার। পরের বছর ২৪ মার্চ সামরিক অভ্যুত্থানের পর তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে।

সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতায় এসে ১৯৮৬ সালে নির্বাচিত রাষ্ট্রপতি হন হুসেইন মুহাম্মদ এরশাদ। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন।

সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর ২০০১ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক মতবিরোধ এবং দলীয় চাপের প্রেক্ষাপটে ২০০২ সালের ২১ জুন তিনি পদত্যাগ করেন।

সর্বশেষ ২০২৬ সালের ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

এদিকে রাষ্ট্রপতির পদ ছাড়ার বাইরে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুর ঘটনাও রয়েছে বাংলাদেশের ইতিহাসে। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান এবং ১৯৮১ সালে জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানে নিহত হন। এছাড়া ২০১৩ সালে দায়িত্ব পালনরত অবস্থায় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যু হয়।

অন্যদিকে, রাষ্ট্রীয় কাঠামোগত পরিবর্তনের কারণে বিচারপতি আবু সাঈদ চৌধুরী (১৯৭৩) এবং মোহাম্মদ মোহাম্মদউল্লাহ (১৯৭৫) রাষ্ট্রপতির পদ ছাড়লেও, এসব পদত্যাগ রাজনৈতিক চাপ বা অভ্যুত্থানের কারণে হয়েছিল বলে সাধারণভাবে বিবেচিত হয় না।

নিউজটি শেয়ার করুন

দেশের ইতিহাসে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যে কয়জন রাষ্ট্রপতি

আপডেট সময় ০৭:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। শুক্রবার (২৪ জুলাই) তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে গুরুতর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হলেও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে।

ইতিহাস অনুযায়ী, মো. সাহাবুদ্দিনসহ এখন পর্যন্ত পাঁচজন রাষ্ট্রপতি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন খন্দকার মোশতাক আহমদ, বিচারপতি আবদুস সাত্তার, হুসেইন মুহাম্মদ এরশাদ, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং সর্বশেষ মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন  ইতিহাসের বিশ্বের সবচেয়ে ভয়ংকর ৬ নারী অপরাধী