ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনার পর দিল্লি পুলিশের কঠোর সমালোচনা করেছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ভিডিও বার্তায় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি পুলিশের ভূমিকারও সমালোচনা করেন।

মঙ্গলবার, ২১ জুলাই রাতে ককরোচ জনতা পার্টির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে নাসিরুদ্দিন শাহর ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়।

আরও পড়ুন  আহত সাইফ আলী খানের মেরুদণ্ডে আঘাত নিয়ে শঙ্কায় চিকিৎসকরা

জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা বলেন, একজন অযোগ্য ব্যক্তি যদি দেশের নেতৃত্বে থাকেন, তাহলে তিনি পুরো দেশকে নিজের মতো অজ্ঞ, অবিবেচক, অযোগ্য ও নির্মম করে তুলতে চাইবেন।

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের প্রসঙ্গে নাসিরুদ্দিন শাহ বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি গভীরভাবে মর্মাহত। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তা দেখে তিনি ক্ষুব্ধ হয়েছেন। তিনি দিল্লি পুলিশের সদস্যদের ‘গুন্ডা’ বলে উল্লেখ করেন এবং বলেন, তাদের দেখে যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থার (আইসিই) এজেন্টদের কথা মনে পড়ে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, একদিন এসব কর্মকাণ্ডের জবাবদিহির মুখোমুখি হতে হবে।

ভিডিও বার্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশেও বক্তব্য দেন নাসিরুদ্দিন শাহ। তিনি বলেন, তরুণ-তরুণীদের সাহস হারানো উচিত নয়। তাদের পাশে অনেক মানুষ রয়েছেন এবং দেশের তরুণ প্রজন্মের প্রতি তার আস্থা আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে। ন্যায্য দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তিনি তাদের পাশে আছেন।

নিউজটি শেয়ার করুন

দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ

আপডেট সময় ০৬:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনার পর দিল্লি পুলিশের কঠোর সমালোচনা করেছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ভিডিও বার্তায় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি পুলিশের ভূমিকারও সমালোচনা করেন।

মঙ্গলবার, ২১ জুলাই রাতে ককরোচ জনতা পার্টির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে নাসিরুদ্দিন শাহর ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়।

আরও পড়ুন  বিয়ের খরচ চিন্তা করে এখনো সিঙ্গেল সালমান খান!