ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম :

জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি: মাহমুদুর রহমান মান্না

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 14

ছবি সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ যে নতুন বাংলাদেশ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংস্কারের প্রত্যাশা করেছিল, সেই আকাঙ্ক্ষার ধারে কাছেও দেশ এখনো পৌঁছাতে পারেনি। তার দাবি, জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কার নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং প্রয়োজনীয় অনেক সংস্কার এখনো বাস্তবায়ন হয়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘আত্মোপলব্ধি ও আত্মপর্যালোচনায় অভীষ্ট লক্ষ্য অর্জনের দীপ্ত শপথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না

মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বরং ভোট চুরি, লুটপাট, অন্যায়-অবিচার ও রাষ্ট্রীয় নিপীড়নমুক্ত একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে অংশ নিয়েছিল। কিন্তু সেই লক্ষ্য অর্জনের পথে এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই সনদকে ঘিরে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। একদিকে বলা হচ্ছে, জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, অন্যদিকে সরকার বলছে এটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এসব বক্তব্য সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।

মান্নার দাবি, বিচারব্যবস্থার স্বাধীনতা, বিচারক নিয়োগে স্বচ্ছতা এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে নেওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশের অনেকগুলোই বাতিল হয়ে গেছে।

তিনি আরও বলেন, সংস্কার বলতে শুধু প্রতিষ্ঠানের নাম পরিবর্তনকে বোঝায় না। রাষ্ট্র পরিচালনা ও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এমন আইন ও রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে স্বৈরাচার, ফ্যাসিবাদ বা সামরিক শাসনের পুনরাবৃত্তি না ঘটে। একই সঙ্গে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির বিকাশের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, দুই বছর পেরিয়ে গেলেও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা মানুষের মধ্যে অটুট রয়েছে। জনগণ এখনো জুলাইয়ের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। তাই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি, ডেইলি ওয়াদারের সম্পাদক ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি: মাহমুদুর রহমান মান্না

আপডেট সময় ০৬:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬