ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম :
রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের ভারী বৃষ্টিতে রেল চলাচল বন্ধ, ৫ ফিট উঁচু করবে সরকার: রেল প্রতিমন্ত্রী মানিকগঞ্জে শ্রমিকদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট কাল জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ স্পেনের বিরুদ্ধে কঠোর অবস্থানে ট্রাম্প জরিপে প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টি ৭৫.৩ শতাংশ, দাবি ডেল্টাগ্রামের ‘ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম’— মেসি জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুত করছে ইসি

স্পেনের বিরুদ্ধে কঠোর অবস্থানে ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

ন্যাটোতে স্পেনের ভূমিকার কঠোর সমালোচনা করে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি অন্য দেশগুলোকেও স্পেনের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার, ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা আর স্পেনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে চাই না। স্পেন ন্যাটোর একটি খুবই খারাপ অংশীদার। তারা যথাযথভাবে অংশ নেয় না, তারা তাদের প্রাপ্য অর্থও দেয় না। আমি স্পেনের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন।’

আরও পড়ুন  সংবিধানে সুযোগ নেই, তবে আলোচনায় ট্রাম্পের ‘তৃতীয় দফা’

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেন। ট্রাম্প বলেন, ‘স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য, এমনকি সফরও বন্ধ করুন। আমি তাদের সঙ্গে আর কোনো বাণিজ্য করতে চাই না। এখনই ব্যবস্থা নিন।’

এ ছাড়া ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সংঘাত চলাকালে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় তিনি ন্যাটোর কয়েকটি মিত্র দেশের প্রতি এখনো অসন্তুষ্ট।

অন্যদিকে, ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার প্রস্তাবের বিরোধিতার অবস্থান পুনর্ব্যক্ত করেছে স্পেন। সোমবার দেশটির সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ন্যাটো সম্মেলনেও এ বিষয়ে স্পেনের অবস্থান তুলে ধরবেন।

স্পেনের মতে, প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হলে দেশের কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা ও টেকসই সরকারি অর্থনীতি বজায় রাখা কঠিন হয়ে পড়বে। তাই ন্যাটোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি সদস্য দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক অগ্রাধিকারের মধ্যেও ভারসাম্য বজায় রাখা প্রয়োজন বলে মনে করছে মাদ্রিদ।

নিউজটি শেয়ার করুন

স্পেনের বিরুদ্ধে কঠোর অবস্থানে ট্রাম্প

আপডেট সময় ০৪:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

ন্যাটোতে স্পেনের ভূমিকার কঠোর সমালোচনা করে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি অন্য দেশগুলোকেও স্পেনের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার, ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা আর স্পেনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে চাই না। স্পেন ন্যাটোর একটি খুবই খারাপ অংশীদার। তারা যথাযথভাবে অংশ নেয় না, তারা তাদের প্রাপ্য অর্থও দেয় না। আমি স্পেনের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন।’

আরও পড়ুন  ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারে উল্লাসে মেতে উঠলো সিরিয়ার জনতা