ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর জয়: মিসরকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা আলোচনায় ‘ভাইকিং রো’, কী এই বিশেষ উদযাপন? আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে প্রশাসনে ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চলছে: প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ৩৩০.৮ মিমি বৃষ্টি, চট্টগ্রামে তীব্র জলাবদ্ধতায় জনদুর্ভোগ ইরানের হামলার ঝুঁকিতে উপসাগরীয় ঘাঁটি সরানোর পরামর্শ সাবেক সেন্টকম প্রধানের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য ‘কালো অধ্যায়’: ইশরাক হোসেন বিকাল ৩টায় বাজেট দ্বিতীয় অধিবেশনের শুরু তেহরান থেকে কওমে খামেনির মরদেহ, শোকযাত্রায় লাখো মানুষ ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ২০

প্রশাসনে ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চলছে: প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে ভূমিকা রাখা প্রশাসনের কর্মকর্তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, বিভিন্ন তদন্ত সংস্থা এ বিষয়ে কাজ করছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ৭ জুলাই জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রথমেই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যারা প্রকাশ্যে ওই সরকারকে দীর্ঘস্থায়ী করতে কাজ করেছেন, তাদের চিহ্নিত করতে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা কাজ করছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  অপরাধ দমনে চালু হচ্ছে ‘হটলাইন’: প্রতিমন্ত্রী পুতুল

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে মো. আব্দুল বারী বলেন, বিসিএসে নিয়োগের সুপারিশ দিতে সময় ধীরে ধীরে কমে আসছে। তার তথ্য অনুযায়ী, ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল বিজ্ঞপ্তি প্রকাশের এক বছর সাত মাসের মধ্যে প্রকাশ করা হয়েছে। ৪৬তম বিসিএসে সময় লেগেছে দুই বছর দুই মাস নয় দিন, ৪৫তম বিসিএসে দুই বছর ১১ মাস ২৭ দিন এবং ৪৪তম বিসিএসে তিন বছর সাত মাস। ৫০তম বিসিএসের ফল এক বছরের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, পদোন্নতি একটি চলমান প্রক্রিয়া এবং বিভিন্ন ক্যাডারের দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের সার্বিক বিষয় বিবেচনা করে যথাসময়ে পদোন্নতি দেওয়া হচ্ছে। হালনাগাদ তথ্য অনুযায়ী, সরকারি চাকরিতে বর্তমানে নারী কর্মকর্তা-কর্মচারীর হার ২৯ শতাংশ।

নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জনপ্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক বা অন্যায্য প্রভাবমুক্ত থেকে মেধা, সততা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনার নীতি বাস্তবায়ন করা হচ্ছে।

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে সারা দেশে বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রশাসনে ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চলছে: প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬