ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
স্পেনের পথে ২৭ দিনের সমুদ্রযাত্রা, ৮৩ জনের প্রাণহানি স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী

বিসিসির নতুন নির্বাহী পরিচালক হলেন নাহিদ সুলতানা মল্লিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 97

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নতুন নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিদ সুলতানা মল্লিক। বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এই বদলি ও নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) পদে দায়িত্ব পালন করছেন।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারের এই অতিরিক্ত সচিবকে বিসিসির নির্বাহী পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে। নতুন এই নিয়োগের মাধ্যমে তিনি তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সরকারি সংস্থার শীর্ষ পদের দায়িত্বভার গ্রহণ করবেন।

একই প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন পরিচালিত এসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচিতেও প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিককে বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আরও পড়ুন  নতুন ২ এমপি শপথ নিলেন

নিউজটি শেয়ার করুন

বিসিসির নতুন নির্বাহী পরিচালক হলেন নাহিদ সুলতানা মল্লিক

আপডেট সময় ০৭:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নতুন নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিদ সুলতানা মল্লিক। বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এই বদলি ও নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) পদে দায়িত্ব পালন করছেন।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারের এই অতিরিক্ত সচিবকে বিসিসির নির্বাহী পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে। নতুন এই নিয়োগের মাধ্যমে তিনি তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সরকারি সংস্থার শীর্ষ পদের দায়িত্বভার গ্রহণ করবেন।

একই প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন পরিচালিত এসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচিতেও প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিককে বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আরও পড়ুন  ক্ষমতায় ফিরে ৭৯টি নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প, বিতর্ক-প্রতিক্রিয়ায় উত্তাল যুক্তরাষ্ট্র