ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে টাইব্রেকারের স্নায়ুচাপের লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় থাকা ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক ইয়াসিন বুনুর গুরুত্বপূর্ণ সেভ এবং ইসমাইল সাইবারির জয়সূচক শটে জয় নিশ্চিত করে মরক্কো।

মঙ্গলবার, ৩০ জুন অনুষ্ঠিত ম্যাচের টাইব্রেকারে শুরুটা ভালোই করেছিল নেদারল্যান্ডস। প্রথম শটে টেউন কুপমাইনার্স গোল করে দলকে এগিয়ে দেন। তবে মরক্কোর প্রথম শট নিতে এসে নিল আল আইনাউই ক্রসবারে বল মারায় শুরুতেই পিছিয়ে পড়ে আফ্রিকার দলটি।

তবে দ্বিতীয় শটে জাস্টিন ক্লাইভার্টের প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে এলে ম্যাচে ফেরার সুযোগ পায় মরক্কো। সেই সুযোগ কাজে লাগিয়ে সুফিয়ান রাহিমি সফলভাবে বল জালে পাঠান। নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন বল স্পর্শ করলেও সেটি জালে জড়িয়ে যায়।

এরপর ভাউট ভেগহর্স্ট নেদারল্যান্ডসের হয়ে গোল করলেও মরক্কোর তালবিও সফল হন। পরবর্তী শটে ডাচ ডিফেন্ডার জুরিয়েন টিম্বারের প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে মরক্কোর হাতে। যদিও মরক্কোর হয়ে চতুর্থ শট নিতে এসে আশরাফ হাকিমি পোস্টে বল মারেন, ফলে নেদারল্যান্ডসের সামনে সমতায় ফেরার সুযোগ তৈরি হয়।

কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ক্রাইভেন সামারভিল। তার নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এরপর জয়ের জন্য শেষ শট নিতে আসেন ইসমাইল সাইবারি। কোনো ভুল না করে বল জালে পাঠিয়ে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি। এর মধ্য দিয়েই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে মরক্কো।

এর আগে ম্যাচের ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। তবে নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে ইসা দিয়োপ গোল করে মরক্কোকে সমতায় ফেরান। অতিরিক্ত সময়েও কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। শেষ পর্যন্ত স্নায়ুচাপের সেই লড়াইয়ে জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় মরক্কো।

নিউজটি শেয়ার করুন

টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

আপডেট সময় ১০:৫২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬