ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

আর্জেন্টিনার জয়, মেসির ইতিহাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 180

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচটিতে গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে না পারলেও পরে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। ৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার বাড়ানো বল থিয়াগো আলমাদা ছেড়ে দিলে সুযোগটি কাজে লাগান মেসি। বাম পায়ের নিখুঁত শটে অস্ট্রিয়ার জালে বল পাঠিয়ে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৭-তে নিয়ে যান মেসি। ফলে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে এককভাবে পুরুষদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন তিনি।

আরও পড়ুন  রিও ডি জেনিরো ইতিহাস, প্রকৃতি আর জীবনের উৎসব

বিশ্বকাপে এখন পর্যন্ত ২৮ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৭। তার এই রেকর্ডগড়া গোল আর্জেন্টিনার জয়ের পথও সহজ করে দেয়। পরে আরও একটি গোল করে দলকে ২-০ ব্যবধানের জয় উপহার দেন তিনি।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার জয়, মেসির ইতিহাস

আপডেট সময় ০১:৩৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচটিতে গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে না পারলেও পরে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। ৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার বাড়ানো বল থিয়াগো আলমাদা ছেড়ে দিলে সুযোগটি কাজে লাগান মেসি। বাম পায়ের নিখুঁত শটে অস্ট্রিয়ার জালে বল পাঠিয়ে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৭-তে নিয়ে যান মেসি। ফলে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে এককভাবে পুরুষদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন তিনি।

আরও পড়ুন  ক্লাব বিশ্বকাপে গোলশূন্য রোমাঞ্চে আটকে গেল মেসির ইন্টার মায়ামি