ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
লোডশেডিং ব্যবস্থাপনা ছাড়া আপাতত উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ৩ মনোনয়নপত্র জমা বিশ্বকাপে সরাসরি খেলার পথে বাংলাদেশ বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান নাজমুলের উচ্চশিক্ষার স্বপ্নে প্রধানমন্ত্রীর সহায়তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পাচ্ছে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন ভুয়া সংবাদের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য: ট্রাম্পকে আরাগচি আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী আসাদুজ্জামান ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ১ সেপ্টেম্বর

অপতথ্য ছড়াতে ব্যবহৃত ১৬ ভুয়া ওয়েবসাইট শনাক্ত: তথ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 69

ছবি: সংগৃহীত

অপতথ্য, গুজব ও প্রোপাগান্ডা প্রতিরোধে কাজ করা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’ মূলধারার গণমাধ্যমের আদলে তৈরি ১৬টি ভুয়া ওয়েবসাইট এবং চার শতাধিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট শনাক্ত করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, অপতথ্য ও গুজব মোকাবিলায় বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ৭৮৩টি ফ্যাক্টচেক, অনুসন্ধানী প্রতিবেদন, বিশ্লেষণধর্মী কনটেন্ট, ভিডিও এবং রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশ করা হয়েছে ২২৯টি কনটেন্ট।

আরও পড়ুন  ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু,শনাক্ত ২৬

তিনি জানান, বর্তমানে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি ভাইরাল দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, ভিডিও ও রিল প্রকাশ করা হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, মূলধারার সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের আদলে তৈরি ১৬টি ভুয়া ওয়েবসাইট অপতথ্য প্রচারের কাজে ব্যবহৃত হচ্ছে বলে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্টও চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট।

গুজব প্রতিরোধে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের ৬৪ জেলায় ১২৩টি প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে মোট ৫ হাজার ৯৭৭ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ১০টি পৃথক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ৩৬৫ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

জহির উদ্দিন স্বপন বলেন, এসব প্রশিক্ষণের প্রতিটি মডিউলে গুজব ও অপতথ্য শনাক্তকরণ, ফ্যাক্টচেকিং পদ্ধতি এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে ব্যবহারিক শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংসদে তিনি আরও জানান, গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তার জন্য পিআইবি শিগগিরই একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করবে।

এ ছাড়া গণমাধ্যম ব্যবহারের মাধ্যমে ফ্যাসিবাদী গোষ্ঠীগুলোর বিরোধী মত দমন ও চরিত্রহননের কৌশল নিয়ে গবেষণাভিত্তিক ‘শিকারী সাংবাদিকতা’ শীর্ষক একটি গ্রন্থ সম্প্রতি প্রকাশ করেছে পিআইবি বলেও উল্লেখ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

অপতথ্য ছড়াতে ব্যবহৃত ১৬ ভুয়া ওয়েবসাইট শনাক্ত: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

অপতথ্য, গুজব ও প্রোপাগান্ডা প্রতিরোধে কাজ করা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’ মূলধারার গণমাধ্যমের আদলে তৈরি ১৬টি ভুয়া ওয়েবসাইট এবং চার শতাধিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট শনাক্ত করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, অপতথ্য ও গুজব মোকাবিলায় বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ৭৮৩টি ফ্যাক্টচেক, অনুসন্ধানী প্রতিবেদন, বিশ্লেষণধর্মী কনটেন্ট, ভিডিও এবং রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশ করা হয়েছে ২২৯টি কনটেন্ট।

আরও পড়ুন  ভুয়া সংবাদের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য: ট্রাম্পকে আরাগচি