ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস স্পেনের পথে ২৭ দিনের সমুদ্রযাত্রা, ৮৩ জনের প্রাণহানি স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু

সংসদে মামুনুল হক ইস্যু: এমপির পর স্পিকারের বক্তব্যও এক্সপাঞ্জ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 59

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে করা বক্তব্যের বিতর্কের মধ্যে এবার নিজের মন্তব্যও সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এর আগে একই বিষয়ে সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের বক্তব্য কার্যবিবরণী থেকে অপসারণ করা হয়েছিল।

রোববার (২১ জুন) সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার এ তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৮ জুন) বাজেট আলোচনায় অংশ নিয়ে ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক মাওলানা মামুনুল হককে নিয়ে মন্তব্য করেছিলেন, যা অনভিপ্রেত ছিল।

স্পিকার বলেন, যার পক্ষে সংসদে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তাকে নিয়ে বিরূপ মন্তব্য করা সংসদীয় চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই সংসদ সদস্যের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন নবাগত এমপি

তিনি আরও জানান, ওই আলোচনার সময় তিনি নিজেও একজন ব্যক্তির জীবনের ‘অন্ধকার অধ্যায়’ প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। যেহেতু সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষে সংসদে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ নেই, তাই তার সেই মন্তব্যও কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হয়েছে।

গত বৃহস্পতিবার বাজেট আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক মাওলানা মামুনুল হককে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছিলেন। পরে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ওইদিন সংসদে আলোচনার এক পর্যায়ে স্পিকার বলেছিলেন, মাওলানা মামুনুল হককে ঘিরে উত্থাপিত বিষয়টি সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেছিলেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যক্তিগত জীবনের বিতর্কিত বিষয় সংসদে আলোচনার বিষয় হওয়া উচিত নয়।

সর্বশেষ রোববারের অধিবেশনে স্পিকার জানান, সংসদীয় শালীনতা ও ন্যায্যতার স্বার্থে সংশ্লিষ্ট সব মন্তব্য কার্যবিবরণী থেকে অপসারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সংসদে মামুনুল হক ইস্যু: এমপির পর স্পিকারের বক্তব্যও এক্সপাঞ্জ

আপডেট সময় ০৭:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে করা বক্তব্যের বিতর্কের মধ্যে এবার নিজের মন্তব্যও সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এর আগে একই বিষয়ে সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের বক্তব্য কার্যবিবরণী থেকে অপসারণ করা হয়েছিল।

রোববার (২১ জুন) সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার এ তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৮ জুন) বাজেট আলোচনায় অংশ নিয়ে ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক মাওলানা মামুনুল হককে নিয়ে মন্তব্য করেছিলেন, যা অনভিপ্রেত ছিল।

স্পিকার বলেন, যার পক্ষে সংসদে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তাকে নিয়ে বিরূপ মন্তব্য করা সংসদীয় চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই সংসদ সদস্যের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  এমপিদের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল গঠন