ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপের আবহে শোক, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু বিসিএস ভাইভা ১০০ নম্বরই থাকছে, জানাল সরকার সংসদে মামুনুল হক ইস্যু: এমপির পর স্পিকারের বক্তব্যও এক্সপাঞ্জ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু ২৩ জুনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ছাড় নয়: র‍্যাব এক প্ল্যাটফর্মেই মিলবে বিনিয়োগ সংক্রান্ত সেবা: বাণিজ্যমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসনে নতুন দায়িত্ব দুর্নীতির অভিযোগে বিচারের মুখে স্প্যানিশ প্রধানমন্ত্রীর স্ত্রী সম্মান বাঁচানোর ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি যাচাইয়ে জুরিখে ইরানি প্রতিনিধি দল

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসনে নতুন দায়িত্ব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 8

ছবি: সংগৃহীত

সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে মো. সারওয়ার আলমকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। আদেশটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু। প্রত্যাহারের পর সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৮ আগস্ট তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তিনি ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত থাকাকালে একশোরও বেশি ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে সুনাম অর্জন করেছিলেন।

সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত অবস্থায় তার এই কার্যক্রম বিশেষভাবে প্রশংসিত হয়। এর আগে ২০২০ সালের নভেম্বরে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। পরবর্তীতে গত বছরের আগস্টে তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন।

আরও পড়ুন  জনপ্রশাসন সংস্কার: দেশে চারটি প্রদেশ গঠনের সুপারিশ বিবেচনায়

নিউজটি শেয়ার করুন

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসনে নতুন দায়িত্ব

আপডেট সময় ০৪:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে মো. সারওয়ার আলমকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। আদেশটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু। প্রত্যাহারের পর সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৮ আগস্ট তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তিনি ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত থাকাকালে একশোরও বেশি ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে সুনাম অর্জন করেছিলেন।

সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত অবস্থায় তার এই কার্যক্রম বিশেষভাবে প্রশংসিত হয়। এর আগে ২০২০ সালের নভেম্বরে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। পরবর্তীতে গত বছরের আগস্টে তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন।

আরও পড়ুন  সপ্তাহে ২ দিন হোম অফিসের খবরটি ‘ভুয়া’ বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের